ভিডিও গেম পাইরেসি সমাচার
আ চ্ছা, সত্যি করে বলেন তো, আপনার জীবনের প্রথম Minecraft কি Microsoft Store থেকে ডাউনলোড করা ছিল? নাকি প্রথম GTA V খেলেছিলেন Steam থেকে কিনে? আমার জানা মতে, আমাদের মধ্যে বেশিরভাগই কোনো একটা X Y Z লঞ্চার ব্যবহার করি, টরেন্টের নাম শুনলেই একটা আলাদা ভালোবাসা কাজ করে। আমি জানি, আমি জানি, আমি আপনার ডেস্কটপটা দেখতেই পাচ্ছি। লুকিয়ে লাভ নেই। তাহলে, চলুন এটা মেনে নিই: পাইরেসি আমাদের জীবনে একটা খুব বাস্তব জিনিস। আমরা সবাই কোনো না কোনো সময় কিছু একটা পাইরেট করেছি। একটা গেম হোক, একটা সফটওয়্যার, বা কোনো জনপ্রিয় টিভি শো। আমাদের পছন্দের সিরিজের শেষ সিজনটা কোথায় দেখেছি, সেই কথা তো আর বললামই না। কিন্তু এই জিনিসগুলো ডাউনলোড করার সময় কখনো কি ভেবে দেখেছেন, আসলে পুরো সিস্টেমটা কীভাবে কাজ করে? আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন, সেটা আসে কোথা থেকে? আর কেই বা এসব আমাদের কাছে পৌঁছে দেয়? এটা আক্ষরিক অর্থেই একটা ডিজিটাল চোরাচালানের মতো, শুধু আসল অবৈধ জিনিসগুলো ছাড়া। আজ আমি সব ধরনের পাইরেসি নিয়ে বলবো না, মূলত গেম পাইরেসিতেই মনোযোগ দেবো, কিন্তু সব ক্ষেত্রেই প্রক্রিয়াটা প্রায় একই রকম। তাহলে চলুন, জেন...
